চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সদস্য এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যার বিচারের দাবিতে বুধবার (২৭ নভেম্বর) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপি। দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড বিএনপির সভাপতি হাজি নবাব খানের নেতৃত্বে ও বিএনপি নেতা মঈনুদ্দিন পারভেজের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন নুরুল আলম কালু, মুজিবুর রহমান, মান্নান নুরু, একেএম নিজাম উদ্দিন, সালাহ উদ্দিন বাসু, তারেকুর রহমান জনি, ওয়ার্ড শ্রমিকদল সভাপতি মো. ইউনুস, সাধারণ সম্পাদক বারেক, মানিক সরকার, ফরুক, আনিস, নাঈম, বাবু খান, আরিফ, সুমন, জব্বার খান, […]