সবার আগে পবিত্র রমজান মাসের তারিখ ঘোষণা করল অস্ট্রেলিয়া। শনিবার (১ মার্চ) থেকে দেশটিতে পবিত্র রমজান মাস শুরু হবে। অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল জ্যোতির্বিজ্ঞানের দেয়া তথ্যানুযায়ী এ তারিখ ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার গ্র্যান্ড মুফতি ড. ইব্রাহিম আবু মোহাম্মদ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি সিডনির আকাশে স্থানীয় সময় সন্ধ্যায় ৭টা ৩২ মিনিটে পবিত্র রমজান মাসের চাঁদ উঠবে এবং ৭টা ৪৪ মিনিট পর্যন্ত এ চাঁদ দেখা যাবে। ১২ মিনিট পর্যন্ত চাঁদটি আকাশে দেখা যাবে। অপরদিকে পার্থ শহরে নতুন চাঁদটি […]