খাগড়াছড়ি-পানছড়ি সড়কের লতিবান ব্রিজের কাছে তিন মোটরসাইকেল আরোহীকে মারধর করে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহতরা হলেন- পানছড়ি উপজেলার দমদম গ্রামের মো. আজাদ হোসেন বাবু (২২), কলোনি পাড়া এলাকার মো. সোহাগ (২৩) ও মধ্যনগর এলাকার আব্দুর রহিম (২৪)। জানা গেছে, খাগড়াছড়ি শহর থেকে কাজ সেরে পানছড়ি যাওয়ার পথে লতিবান ব্রিজ এলাকায় দুর্বৃত্তদের কবলে পড়েন তিন মোটরসাইকেল আরোহী। তাদেরকে মোটরসাইকেল আটকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ছিনিয়ে […]