জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি মাওলানা আ. ন. ম শামসুল ইসলাম বলেছেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ খুন, গুম, লুটপাট, অর্থ পাচারসহ যে অপকর্ম করেছে, আগে তার বিচার করতে হবে। একইসাথে রাষ্ট্রকে এমনভাবে সংস্কার করতে হবে যাতে আর কোনোভাবে ফ্যাসিবাদ ফিরে না আসতে পারে। ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার নিশ্চিত করে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ১৭ বছরের দুঃসহ অবস্থার পর জনগণ এখন একটি সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ দেখতে চায়। সেই লক্ষ্যে কাজ করতে হবে অন্তর্বর্তীকালীন […]