চট্টগ্রামের সাতকানিয়ায় পেটের ভিতরে লুকানো ১ হাজার ইয়াবাসহ মো. জসিম উদ্দিন (২৬) নামে একজনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৫ মার্চ) রাতে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের কেরানিহাট ট্রাফিক পুলিশ বক্সের সামনে থেকে ওই যুবককে আটক করা হয়। পরে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে তার পেটের ভেতর ইয়াবা আছে বলে স্বীকার করেন। গ্রেপ্তার মো. জসিম উদ্দিন কক্সবাজার জেলার উখিয়া উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কাঞ্চর পাড়ার বাসিন্দা হোসেন আলীর ছেলে । পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া থানার উপপরিদর্শক […]