শেষের দ্বারপ্রান্তে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ১১তম আসর। ৪৬ ম্যাচের বিপিএলের ৪২ ম্যাচ শেষ হয়েছে। বাকি চার ম্যাচ। দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর ও ফাইনাল দিয়ে পর্দা নামবে এবারের আসরের। সাত দলের বিপিএল শুরু হয়েছিল গত ৩০ ডিসেম্বর। নানা ঘটনা-অঘটন, নাটকীয়তা-উন্মাদনা-উত্তেজনা ছড়িয়ে শেষ হওয়া ৪২ ম্যাচের পর প্রতিযোগিতায় টিকে আছে এখন চার দল। যারা শিরোপার লড়াইয়ে আজ থেকে মাঠে নামবে। আজ খেলা হবে দুটি। প্রথম কোয়ালিফায়ার ও এলিমিনেটর ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ফরচুন বরিশাল ও চিটাগং কিংস খেলবে […]