অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নোবেল বিজয়ী যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জিমি কার্টারের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর বারিধারায় মার্কিন দূতাবাসে প্রধান উপদেষ্টা জিমি কার্টারের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে তিনি সেখানে খোলা শোক বইয়ে বার্তা লিখেন। মার্কিন দূতাবাসের চার্জ ডি এফেয়ার্স মেগান বোল্ডিন প্রধান উপদেষ্টাকে দূতাবাসে স্বাগত জানান। দূতাবাসে ব্রিফে ড. ইউনূস জিমি কার্টারের সঙ্গে তার বন্ধুত্বের কথা পুনরায় স্মরণ করেন এবং বোল্ডিনকে বলেন, তিনি জিমি কার্টারের জর্জিয়ার বাড়িতে গিয়েছিলেন। প্রধান উপদেষ্টা বলেন, […]