কক্সবাজারের ঈদগাঁওতে বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো. আরমান (২৮) নামের এক যুবক নিহত হয়েছে। আরমান চকরিয়া উপজেলার খুটাখালী গর্জনতলীর লিয়াকত আলী মিস্ত্রির ছেলে। এ ঘটনায় আরেক যুবক গুরুতর আহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। বুধবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ইসলামপুর নাপিতখালী সাইনবোর্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতের বড়ভাই আবদুল্লাহ আল মুরাদ জানান, টিআর ট্রাভেলসের একটি বাসের সাথে নিহত আরমানের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল আরোহী আরমান মারা গেছেন। তার সাথে […]