মালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশের চেষ্টাকালে বঙ্গোপসাগরে অভিযান চালিয়ে ২১৪ জন মিয়ানমারের বাস্তুচ্যুত নাগরিককে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। মঙ্গলবার (৮ এপ্রিল) গভীর সমুদ্রে টহলরত নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা দুর্জয়’ ‘এফভি কুলসুমা’ নামক একটি মাছ ধরার নৌকা থেকে তাদের আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটকরা মালয়েশিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। নৌবাহিনী জানায়, সেন্টমার্টিন থেকে ৪৪ নটিক্যাল মাইল দক্ষিণ-পশ্চিমে একটি মাছ ধরার নৌকার সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায়। তাৎক্ষণিকভাবে ‘বানৌজা দুর্জয়’ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নৌকাটিকে থামায় এবং তল্লাশি চালায়। এ সময় নৌকায় ১১৮ […]