কুমিল্লার তিতাসে ছেলের অত্যাচার সহ্য করতে না পেরে কীটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন মা লতুফা বেগম। আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ৭ টায় বন্দরামপুরে গ্রামে ঘটনাটি ঘটে।
বন্দরামপুরে গ্রামের শাহ আলমের ছেলে সাকিবের সঙ্গে মা লতুফা বেগমের পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। তবে ছেলের পক্ষ নিয়ে স্থানীয় দালালরা ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ উঠেছে।
তিতাস থানার ওসি আহসানুল ইসলাম জানান, পারিবারিক কলহের জেরে বিভিন্ন সময় ছেলে সাকিব মায়ের ওপর অত্যাচার চালাতো। সোমবার রাতেও মা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে মঙ্গলবার সকাল সাড়ে ৭ টায় ঘরে থাকা কীটনাশক খান মা লতুফা।
লতুফার ছেলে সাকিব পলাতক আছে বলে জানান তিতাস থানার ওসি আহসানুল ইসলাম।
পূর্বকোণ/এম


















