চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান

মো. দেলোয়ার হোসেন হ চন্দনাইশ

২০ অক্টোবর, ২০১৯ | ১:১০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের মেজ্জান শব্দটা বেশ প্রচলিত। তবে সাধু ভাষায় তা হলো মেজবান। চট্টগ্রামের ভাষায় মেজ্জান হিসেবে পরিচিতি লাভ করেছে। সাম্প্রতিককালে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের সাথে বাংলা অভিধানে স্থান করে নিয়েছে ঐতিহ্যময় গুণে এ মেজবান।

মেজবান শব্দটা ফার্সি। মেজবান থেকে বাংলা ভাষায় এসেছে। কখন এ শব্দটি বাংলা ভাষায় স্থান করে নিয়েছে তার ইতিহাস জানা না গেলেও মোগলদের সময়ে উপমহাদেশে এর আগমন। এর আভিধানিক অর্থ হচ্ছে নিয়ন্ত্রণকর্তা, বিপরীত শব্দ মেহমান। তবে বাংলাদেশের চট্টগ্রামে একটি নির্দিষ্ট পন্থায় বনভোজের আয়োজনকে মেজবান বলে। খুব সম্ভবতঃ বাংলাদেশে ইরানি শাহ্ বংশীয় শাসন আমলে এর প্রচলন আরম্ভ হয়। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় একে মেজ্জান বলে থাকে। চট্টগ্রামে বড় ধরনের সামাজিক যে ভোজের আয়োজন করা হয় তাকে মেজ্জান বলা হয়। জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী, চল্লিশা (চেহলাম), বিভিন্ন রাজনৈতিক অনুষ্ঠান, পরিচিত সভা ইত্যাদি ছাড়াও রাজনৈতিক নেতাদের বাড়িতে কর্মীদের সমাগম চাঙা করার জন্য এ মেজবানের আয়োজন করা হয়ে থাকে। গত কয়েক বছরে এর বিস্তার ঘটে। বাংলাদেশের অন্য স্থানেও ছোটখাট মেজবানের আয়োজন করা হচ্ছে। মেজবানের সোজা চাপ্টা অর্থ হলো খানাপিনা। মেজবানের খানাপিনার মূল অনুষঙ্গ গো-মাংস। তার সাথে নলার সুরগা বা নলাকাজী (গরুর পায়ের সুরা), মেজবান এলাকার আশপাশে একটা সুঘ্রাণ ভেসে বেড়ায়। যা অতিথিদের ক্ষিধা যেন বাড়িয়ে দেয়। সাথে সাথে রসনাকেও তিক্ত করে তোলে। মেজবানে সমাজের গরীব, গুণ্যদের প্রাধান্য দেয়া হতো। বিশেষ করে এতিম, নি¤œবিত্তদের খাওয়ানোর মধ্যে বরকত ও ফজিলত নিহিত আছে বলে ধারণা করা হয়। তাছাড়া একসঙ্গে অধিকাংশ লোকের জন্য রান্না হয় বলে রান্নার স্বাদও বাড়িয়ে দেন স্বয়ং আল্লাহ তায়ালা।

অবশ্যই এখন এসব ধ্যান-ধারণা বদলে যাচ্ছে। এখন মেজবানের প্যান্ডেল আলাদা হয় গরীব ও নি¤œবিত্তমানের একপাশে। নামি-দামি পোষাক-পরিচ্ছদে গাড়ি নিয়ে যারা আসেন তাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়। অতীতে মেজবানে আসা অতিথিদের দস্তারখানা বিছিয়ে মাটির চামকি, বাসন বা মাইট্যা খুরাতে ভাত দেয়া হত। পানি দেয়া হত মাটির বদনা কলসিতে। এখন সেই রীতি কেড়ে নিয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অবস্থিত জামান হোটেলে মাটির জিনিসপত্র ব্যবহার করে মেজবানের নাম দিয়ে ভুড়িভোজ করা হচ্ছে। এটা কোন কোন জায়গায় সপ্তাহে দুইদিনও করা হয় বলে জানা যায়। অতীতের এ দৃশ্য এখন গ্রামেগঞ্জে আর চোখে পড়ে না। এ প্রচলন উঠে গেছে। ডেকোরেশনের টেবিল-চেয়ার বা বয়-বেয়ারা এর স্থান করে নিয়েছে। সাধারণত প্যান্ডেলে এখন এ মেজবানের ব্যবস্থা করা হচ্ছে। সেখানে গৃহকর্তা তার নিকটতম আত্মীয়দের গরুর নলার সুরকা (পায়া- নেহারী), বিত্তবান বেয়াই-জামাতাদের প্রাধান্য দেয়া হয়। এটাকে তারা সম্মান দেয়া অর্থে দেয়া হয়ে থাকে। মেজবান অনুষ্ঠানের আশেপাশে ভিক্ষুক, টুকাই, নি¤œবিত্তদের ভিড়সহ আমন্ত্রিত অতিথিদের নিয়ে সরগরম হয়ে থাকে। মেজবান হচ্ছে আপ্যায়নকারীর গৃহস্থির একটি প্রধান অনুষ্ঠান। পার্শ্ববর্তী ভারতসহ বাংলাদেশের চট্টগ্রামের লাল গরু, কিশোরগঞ্জের সাদা গরু, সিলেটের কালা গরুর, পঞ্চগড়ের ছোট, নেপালি বা হিমালয়ের গরু এ সকল মেজবানে ব্যবহৃত হয়ে থাকে। চট্টগ্রামের এ ঐতিহ্যবাহী মেজবানে এখন গরুর পাশাপাশি পার্শ্ববর্তী ভারত থেকে আসা এবং দেশীয় মহিষ দিয়েও মেজবান দেয়া হচ্ছে। প্রাণি বিজ্ঞানীদের মতে একটি গরু বা মহিষ ২০ থেকে ২৫ বছরের বেশি বাঁচে না। এ ২৫ বছরের মধ্যে ৫ থেকে ৭ বার দুধ দেয়। এর পরে গাড়ি টানার ক্ষমতাও থাকে না ১০ বছর বয়সী গরুর। এ অকর্মণ্য গরুগুলো মেজবানে জবেহ করে মানুষের খাবার হিসেবে ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশের চট্টগ্রামে একটি নির্দিষ্ট পন্থায় বনভোজের আয়োজনকে মেজবান বলা হয়ে থাকে। এ মেজবান শব্দটি ইরানী শাহ বংশীয় শাসন আমলে প্রচলন আরম্ভ হয়। বহুকাল ধরে আরব ও পার্সিক বনীদের যাতায়াত ছিল এদেশে। তবে বিজ্ঞজনদের মতে, ১৬শ থেকে ১৮শ সালের যেকোন সময় এর আবির্ভাব ঘটে। এখন মেজবান শব্দটা শুধু চট্টগ্রামের মধ্যেই সীমাবদ্ধ নেই। চট্টগ্রামের পাশাপাশি সিলেট, নোয়াখালী ও ঢাকা। বিশেষ করে চট্টগ্রাম সমিতি-ঢাকার পাশাপাশি কয়েক বছর ধরে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, প্রবীন আ.লীগ নেতা প্রয়াত এবিএম মহিউদ্দীন চৌধুরীর আয়োজনে টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর মাজারে এ মেজবানের বিশাল আয়োজন করা হয়। সেসাথে বেশকিছু অঞ্চলে এ মেজবানের প্রথা চালু হতে শুরু করেছে।

চট্টগ্রামের ভাষায় নলা দিয়ে তিন থেকে চার রকমের আইটেম, অন্যান্য উপাধেয় খাদ্যের আয়োজন হয়ে থাকে মেজবানে। মূলতঃ গরুর মাংসের উদার ও আয়েসী পরিবেশন হয় মেজবানে। এটাই মূলত চট্টগ্রামের মেজবানের ঐতিহ্য ও সংস্কৃতি। খাওয়ার প্রতি কম-বেশি সব বাঙালিরই রয়েছে সহজাত আকর্ষণ। কিন্তু অতি আকর্ষণ চট্টগ্রামবাসীকে করেছে অন্যদের চেয়ে আলাদা ও ব্যতিক্রম। এ জন্যই চট্টগ্রামবাসীর খ্যাতি আজ ভোজনরসিক হিসেবে। ভোজন রসিক চট্টগ্রামবাসীর ভোজন বিলাসিতার নানা আয়োজনের একটি হল মেজবান। শত শত ঐতিহ্যে লালিত মেজবান চট্টগ্রামের সংস্কৃতিকে করেছে সমৃদ্ধ। এ অঞ্চলের উচ্চবিত্ত থেকে শুরু করে নি¤œ, মধ্যবিত্ত পরিবারগুলোতেও দেখা যায় মেজবানের আয়োজনের রেওয়াজ। মেজবানের মাধ্যমে অতিথি আপ্যায়নের এ প্রথা দেশের অন্য কোথাও বা জেলায় তেমন একটা দেখা যায় না। ঠিক তখন থেকে চট্টগ্রামবাসী মেজবান সংস্কৃতির সাথে সখ্য গড়ে তুলেছে তার সুস্পষ্ট কোন ইতিহাস জানা যায়নি। তবে ধারণা করা হয় এক হাজার বছরের বেশি সময় ধরে চট্টগ্রামবাসী মেজবান সংস্কৃতি লালন করে আসছে। মূলতঃ মেজবানের সঙ্গে স্থানীয় মুসলমানদের ধর্মীয় মূল্যবোধ নিবিড়ভাবে জড়িত। তাই কেবল মুসলিম পরিবারগুলোই এখন মেজবানের আয়োজন করে থাকে। ধর্মীয় অনুভূতির ফলে মুসলমানেরা যেসব উপলক্ষে মেজবান আয়োজন করে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে কেউ মারা গেলে চতুর্থ দিনে, চাল্লিশার দিনে অর্থাৎ মৃত ব্যক্তির চল্লিশতম দিনে মৃত ব্যক্তির আত্মীয়রা আয়োজন করে থাকে মেজবানের। সেসাথে প্রতিবছর মৃত্যুবার্ষিকীর দিনে বিত্তবানেরা মেজবানের আয়োজন করে থাকে। ধর্মীয় আচার অনুষ্ঠানকে কেন্দ্র করে মেজবানের যাত্রা শুরু হলেও ইদানিং মেজবান আর ধর্মীয় গ-িতে সীমাবদ্ধ নেই। ধর্মীয় উপলক্ষের বাইরে কোন কোন পরিবার বিয়ের আগের দিন গায়ে হলুদের অনুষ্ঠানেও মেজবানের আয়োজন করে থাকে। মেজবান নিয়ে এলাকার বিত্তবানদের মধ্যে কখনো কখনো প্রতিযোগিতাও চলে। কেউ তার মেজবানের ১০টি গরু জবাই করলে, প্রতিদ্বন্দ্বী আরো গরু বাড়িয়ে দিয়ে মেজবানের আয়োজন করে।

মেজবানে আমন্ত্রিত অতিথিদের রসনাবিলাস আরো বাড়িয়ে দেয়। আবার নি¤œ-মধ্যবিত্ত পরিবারগুলোতেও দেখা যায়, আর্থিক সংগতি না থাকা সত্ত্বেও ধার-কর্জ করে স্বজনদের মৃত্যুতে মেজবানের আয়োজন করতে। বংশ পরম্পরায় পারিবারিক ঐতিহ্য ধরে রাখার জন্যও এ ধরনের মেজবানের আয়োজন করা হয়ে থাকে। এ সকল মেজবানে বিভিন্ন সময়ে বিনা দাওয়াতে কিছু লোকজন এসে অতিরিক্ত খাবার খেয়ে অনেককে বিপদে ফেলেছে বলে অভিযোগ রয়েছে। আমাদের দেশে বেশিরভাগ মেজবানের সঠিক চিত্র দেখা যায় গ্রামাঞ্চলে। বিশেষ করে চট্টগ্রামে মেজবানের নাম এলেই নিঃসন্দেহে প্রথমেই যে নামটি সবার মুখ থেকে বেরিয়ে আসবে সেটি হচ্ছে চট্টগ্রাম। চট্টগ্রামে বছরে কতটি মেজবান হয় তার সঠিক কোন হিসাব পাওয়া যায়নি। তবে বিজ্ঞদের মতে প্রতি বছর চট্টগ্রামে ছোট-বড় মিলিয়ে সহস্রাধিক মেজবান অনুষ্ঠিত হয়। ঐতিহাসিক মেজবানগুলোর দিকে তাকালে চট্টগ্রামের নামটি গর্বের সাথে উচ্চারণ করতে হয়। গ্রামে-গঞ্জে সাধারণ মেজবানের দৃশ্য অন্য রকম। প্রতিবেশী, অতিথি, আত্মীয়স্বজনেরা যখন সারিবদ্ধভাবে বসে আয়েস করে বসে ভুড়িভোজে ব্যস্ত হয়ে থাকেন, তখন বুঝায় মুশকিল কে ধনী, গরীব, চেয়ারম্যান, মেম্বার বা কারাই গ্রামের সাধারণ মানুষ। সাম্প্রতিক সময়ে গ্রামেগঞ্জেও মেজবানের খাবার পরিবেশনে এসেছে বিরাট পরিবর্তন। এখন আর মাটিতে বসে মাটির বাসনে খাওয়ার রেওয়াজ নেই বললেই চলে। মেজবানের খাবার পরিবেশনে যেমন ব্যাপক পরিবর্তন এসেছে তেমনি ব্যতিক্রমী মানুষ শুধুমাত্র গরীব-দুস্থদের মুখে বছরে একটিবার ভালো খাবার তুলে দেয়ার আশায় একটি পর্যায়। এখন মেজবানগুলো অধিকাংশই প্রদর্শনীমূলক হয়ে গেছে। উঠতি সমাজপতিরা এখন মেজবান দেয়া বেশিরভাগ ক্ষেত্রে লোক দেখানোর জন্যে। অমুখ এতটা গরু দিয়ে মেজবান দিল, আমাকেও এতটা গরু দিয়ে মেজবান দিতে হবে। এ নিয়ে চলছে মেজবানের প্রতিযোগিতা।

চট্টগ্রামের বাইরে যে মেজবান হয় না তা ঠিক নয়। তবে এমন ঘটা করে কখনো নয়। ডাক-ঢোল পিটিয়ে মেজবানের আয়োজন তাদের খাতায় নেই। মানুষ হিসাব করে খাবারের আয়োজন করা হয় মেজবানেও। যেভাবে বিয়ের অনুষ্ঠানে খাবারের আয়োজন করা হয়। চট্টগ্রামের বাইরে কয়েকজন বন্ধুর সাথে আলোচনায় এ বিষয়টি উঠে আসে।

আমি বেঁচে থাকার জন্য খাই। খাওয়ার জন্য বাঁচি না। বিখ্যাত এ অমর বাণীটি যথার্থ সত্যি মনে হয় না। যখন দেখি মানুষ নামক খাদকগুলো কেড়ে নিচ্ছে গরীব-দুঃখীর মানুষগুলোর খাবার। আপনি একবার ভাবুন তো একমুঠো ভাত কম খাওয়া মানে নিজের বরাদ্দের রিজিক থেকে কমে যাওয়া নয়। বরং একমুঠো খাবার জমা থাকা। যা আগামীতে আপনি বেঁচে থাকলে আপনার সহায়ক হবে। আর সে এক মুঠো (মেজবানের আহার) আজকের অবহেলিত তথা দুস্থ মানুষগুলোর জন্য চাইলে কি রাখা যায় না। একবার চিন্তা করে দেখুন একমুঠো ভাত কম খেলে মানুষ মরে না, বরং সুস্থ থাকে। চিকিৎসা বিজ্ঞানীদের মতে, পরিমাণের চেয়ে খাবার একটু কম খেলে হজমক্রিয়া ভাল হয়। এ বিষয়টিকে অনুধাবন করে আমরা চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানকে আগামী দিনের সবার মাঝে ভাগাভাগি করে নিতে পারি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট