চট্টগ্রাম মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬

সর্বশেষ:

নারী কিসে আটকায়, এ প্রশ্ন কেন?

ফারজানা তাবাসসুম

৮ আগস্ট, ২০২৩ | ১১:৪৯ অপরাহ্ণ

জাস্টিন ট্রুডোর সেপারেশনের পর থেকে কিছু লোকের দেখি একটাই প্রশ্ন, ‘নারী কিসে আটকায়?’ আমার তো মনে হয় প্রশ্নটাই ভুল। নারী বা পুরুষ যেই হোক, আটকানোর প্রশ্ন আসবে কেন?

 

আপনি কি ফাঁদ পেতে মাছ ধরতে বসেছেন? নাকি উঁচু পাঁচিলের গেট বানিয়ে শেকলে বেঁধে রাখতে চাইছেন পার্টনারকে? মানুষ আটকাবে কেন? মানুষ যেখানে প্রাপ্য সম্মান, ভালোবাসা আর এফোর্ট পাবে, সেখানে স্বেচ্ছায় থাকবে।

 

আটকাতে গিয়েছেন বলেই বোধহয় দম আটকে মরতে মরতে পালিয়েছে আপনার জীবনের নারী। এখন ভাবছেন বাকিদেরও তাই হয়।

 

কোথায় কোন গোপন আলাপে আপনি জানতে পেরেছেন বিল গেটস, তাহসান, ট্রুডোর বউকে তারা আটকাতে চেয়েও পারেননি? আপনার কেন ধারণা একটা সম্পর্ক সম্মানজনকভাবে মিউচুয়ালি শেষ করা যায় না? পুরুষটা ঠিকই আটকে ছিল, আর নারী আটকায়নি এই থিওরি আপনি কোথায় পেলেন?

 

নাকি এটা একটা ফাঁকিবাজি থিওরি যাতে সম্পর্কে কোন এফোর্ট দিতে না হয়?

 

আপনার জীবনে ভুল করে কোন নারী যদি চলেই আসে আপনি মনে করবেন, ‘যাক বুয়া না এলেও এখন আর প্যারা নাই’, তার জন্মদিন মনে রাখবেন না, তার মন খারাপের দিনে স্বার্থপরের মতো চিল করতে চলে যাবেন, সংসারের সব দায় তার ওপর চাপিয়ে দেবেন, তার সাথে থেকেও আপনার মন পড়ে থাকবে অন্য নারীর দিকে, তার সাথে চিট করবেন, তারপর সে নারী চলে যেতে চাইলে বলবেন, ‘আটকাতে’ পারলাম না।

 

ব্যাপারটা অনেকটা পরীক্ষায় ফেল তো করবই বলে পড়াশোনা না করে খালি খাতা জমা দিয়ে এই টিচার সবাইকে ফেল করিয়ে দেয় বলার মতো।

 

এইসব ফালতু পোস্ট দেখে মনে হচ্ছে, আমার জীবনে অনেক সমস্যা আছে। কিন্তু আল্লাহর অশেষ রহমতে অন্য মানুষের রিলেশনশিপ ভেঙ্গে গেলে ফেসবুকে এ রকম ফালতু প্রশ্ন করে বেড়ানো জামাই নাই।

 

আমরা কেউ কাউকে আটকাই না। দরজা জানালা খুলে আলো হাওয়া ঢুকতে দিয়ে নিজের ইচ্ছায় একে অন্যের হাত ধরে থাকি। নিজে জেলার হওয়ারও ইচ্ছা নাই, পার্টনারকে কয়েদী বানানোরও না।

 

লেখিকা: কানাডা প্রবাসী লেখক এবং শিক্ষক।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট