চট্টগ্রাম রবিবার, ০১ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

খারাপ ফলাফল করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিষয়ে যে নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

১ নভেম্বর, ২০২৬ | ৫:২৫ অপরাহ্ণ

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে পাসের হার শূন্য কিংবা আশঙ্কাজনকভাবে কম, সেগুলোকে জবাবদিহির আওতায় আনতে নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ বিষয়ে আগামী এক সপ্তাহের মধ্যে সুনির্দিষ্ট ও কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।

রবিবার (০১ নভেম্বর) শিক্ষামন্ত্রীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ তথ্য জানানো হয়।

শনিবার ৩১ অক্টোবর প্রকাশিত পরীক্ষার ফলাফলে দেখা গেছে, এ বছর দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করতে পারেননি। গত বছর এমন প্রতিষ্ঠানের সংখ্যা ছিল ২০২টি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ৯১টি। এ বছরের পরীক্ষায় শতভাগ পাস করেছে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা মাত্র ১৩৯টি।

পূর্বকোণ/রানা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট