চট্টগ্রাম শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

অনলাইন ডেস্ক

২৪ অক্টোবর, ২০২৬ | ১:৩৬ অপরাহ্ণ

গাজীপুর মহানগরীর কাশিমপুর এলাকায় একটি কারখানার গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট কাজ করছে।
 
 
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টা ৪৬ মিনিটের দিকে সুলতান মার্কেট সংলগ্ন ৪ নং ওয়ার্ডে অবস্থিত সুপ্রিম স্টিচ লিমিটেড (সুপ্রিম গার্মেন্টস)-এর গোডাউনে আগুন লাগে।
 
 
ফায়ার সার্ভিসের কর্মকর্তা সাইদুল আলম চৌধুরী বলেন, ‘আগুন লাগার খবর পেয়ে পায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট এখন কাজ করছে। পুরোপুরি নিয়ন্ত্রণে এলে তদন্তের পর আগুনের কারণ জানা যাবে।’
 
 
স্থানীয়রা জানান, সুপ্রিম গার্মেন্টসের কার্টন তৈরির কারখানা থেকে হঠাৎ করে কালো ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠতে দেখা যায়। পরে মুহূর্তেই পাশের ডিবিএল গার্মেন্টসের সুতার গোডাউনে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়, পরে আরও ৪টি ইউনিট যোগ দেয়।
 
 
পুলিশ ও স্থানীয় সূত্র যায়, কারখানার টিনশেড ঘর দাউদাউ করে জ্বলতে এবং দূর থেকে বিশাল কালো ধোঁয়া দেখা যাচ্ছে। স্থানীয় শত শত মানুষ রাস্তায় জড়ো হয়েছেন। 
 
 
তাৎক্ষণিকভাবে এই অগ্নিকাণ্ডের নির্দিষ্ট কারণ এবং এর ফলে হওয়া ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা সম্ভব হয়নি। 
 
 
শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আগুন নিয়ন্ত্রণের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের আনুষ্ঠানিক খবর পাওয়া যায়নি বলে জানান।
 
পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট