চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

হাম উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৬ | ৬:৪৬ অপরাহ্ণ

২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে ৩৬ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং ৯৯৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। গত মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ১০৪ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে মারা গেছেন এক হাজার ১০৩ জন।

 

 

বৃহস্পতিবার (২২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হামে যে দুই শিশুর মৃত্যু হয়েছে তারা ঢাকার বাসিন্দা। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত ১৯ জন ঢাকার ও ১০ জন রংপুরের।

 

 

উপসর্গ পাওয়াদের মধ্যে চট্টগ্রামের ১৯৩, ঢাকার ৩৮৬, সিলেটের ১২৫, রাজশাহীর ২১, ময়মনসিংহের ৬৫, বরিশালের ৯৪, খুলনার ৮১ এবং রংপুরের ৩০ জন রয়েছে।

 

 

চলতি বছরের মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন এবং উপসর্গ পাওয়া গেছে দুই লাখ ১৭ হাজার ৭৬০ জনের শরীরে। এ পর্যন্ত হামের উপসর্গ নিয়ে হাসাপাতালে ভর্তি হয়েন এক লাখ ৯৩ হাজার ৬০৮ জন। সুস্থ হয়ে বাসায় ফিরেছেন এক লাখ ৮৫ হাজার ৯২৭ জন।

 

পূর্বকোণ/আদর 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট