চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

প্রধানমন্ত্রীর সফরের আগে ঢাকায় ফেরানো হলো জাপানের রাষ্ট্রদূতকে

অনলাইন ডেস্ক

২২ অক্টোবর, ২০২৬ | ৫:৫৫ অপরাহ্ণ

আগামী ২৬ থেকে ২৯ অক্টোবর জাপান সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান । সরকারপ্রধানের সফরে অংশ না নেওয়ার জন্য জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
 
মন্ত্রণালয়ের সূত্র থেকে জানা যায়, সম্প্রতি পররাষ্ট্র মন্ত্রণালয় জাপানে বাংলাদেশের রাষ্ট্রদূত দাউদ আলীকে ফেরার নির্দেশ দিয়েছে। মন্ত্রণালয়ের নির্দেশনা পেয়ে টোকিও থেকে ইতোমধ্যে ঢাকায় ফিরেছেন রাষ্ট্রদূত দাউদ আলী। তিনি প্রায় এক সপ্তাহধরে ঢাকায় অবস্থান করছেন।
 
সূত্র জানায়, রাষ্ট্রদূত দাউদ আলীর অনুপস্থিতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব ও পশ্চিম) মো. নজরুল ইসলাম টোকিওতে অবস্থান করবেন এবং প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি ও ব্যবস্থাপনা তদারকি করবেন। অর্পিত দায়িত্ব পালনে বুধবার (২২ অক্টোবর) টোকিও যান সচিব নজরুল ইসলাম। প্রধানমন্ত্রীর সফর শেষ না হওয়া পর্যন্ত তিনি সেখানে অবস্থান করবেন।
 
সরকারের এক কর্মকর্তা বলেন, উচ্চপর্যায়ের সফরের আগে রাষ্ট্রদূতকে নিজ দেশে ফেরানোর ঘটনা বিরল। কী কারণে ফেরানো হয়েছে তা বলতে পারবো না। তবে ফিরতে বলা হয়েছে এবং তিনি ফিরেছেন।
 
পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট