চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

জামালপুরের ডিসির অফিস সহায়ক সাধনা বরখাস্ত

অনলাইন ডেস্ক

২৩ অক্টোবর, ২০১৯ | ১১:৩৪ পূর্বাহ্ণ

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের অফিস সহায়ক সানজিদা ইয়াসমিন সাধনাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

তাকে সাময়িক বরখাস্তের বিষয়টি মঙ্গলবার জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) নিশ্চিত করেছেন।

জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক জানান, অফিস সহায়ক সাধনাকে সরকারি কর্মচারী শৃঙ্খলা বিধিমালা অনুসারে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে একটি বিভাগীয় মামলা করা হয়েছে।

উল্লেখ্য, গত ২২ আগস্ট রাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে জামালপুরের ডিসি আহমেদ কবীরের সঙ্গে তার অফিসের নারী অফিস সহায়ক সাধনার অপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

এতে জামালপুরসহ সারাদেশে নিন্দার ঝড় উঠে। এ ঘটনায় জামালপুরের জেলা প্রশাসক আহমেদ কবীরকে ২৫ আগস্ট বরখাস্ত করা হয়।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট