চট্টগ্রাম সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

দিল্লিতে রেড অ্যালার্ট জারি

আন্তর্জাতিক ডেস্ক

১২ অক্টোবর, ২০২৬ | ১:৩২ অপরাহ্ণ

ভারতের রাজধানী দিল্লিতে প্রবল বর্ষণ ও ঝড়ের কারণে রেড অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১২ অক্টোবর) হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা গেছে, সকালে তীব্র বৃষ্টির ফলে দিল্লির বেশ কিছু এলাকা জলমগ্ন হয়ে পড়েছে এবং যানবাহন চলাচলে অচলাবস্থা তৈরি হয়েছে।
 
 
আবহাওয়া বিভাগ সকাল ৬টায় দেওয়া সতর্কবার্তায় জানিয়েছে, ঘণ্টায় ১৫ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত এবং ৬০ কিলোমিটার বেগে তীব্র ঝোড়ো হাওয়া বইতে পারে। দিল্লির পাশাপাশি পার্শ্ববর্তী নয়ডা, গুরুগ্রাম এবং গাজিয়াবাদেও একই ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়া রেকর্ড করা হয়েছে।
 
 
ভারী বৃষ্টির কারণে মধ্য দিল্লির করোল বাগের ঝান্ডেওয়ালান মন্দিরের আশপাশসহ বেশ কিছু নিচু এলাকায় পানি জমেছে। আবহাওয়া বিভাগ যানবাহন চালকদের সতর্কতার সঙ্গে চলাচলের এবং জলমগ্ন পথগুলো এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।
 
 
সোমবার সকালের এই ভারী বর্ষণের পর স্বস্তি মিললেও পরবর্তী ছয় দিন দিল্লিতে আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এ সময় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। সূত্র: হিন্দুস্তান টাইমস
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট