চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আটক বা গ্রেপ্তার নয়, বরং অপহরণের দাবি ইউটিউবার ধ্রুব রাঠির

আটক বা গ্রেপ্তার নয়, বরং অপহরণের দাবি ইউটিউবার ধ্রুব রাঠির

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ২:৪৩ অপরাহ্ণ

ভারতের রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচির আগে গতকাল শনিবার দিল্লি পুলিশ জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠিকে আটক করেছিল এবং গতকালই তাকে মুক্তি দেওয়া হয়েছে। কিন্তু মুক্তির পর তিনি অভিযোগ করেছেন, তাকে আটক বা গ্রেপ্তার নয়, বরং ‘অপহরণ’ করা হয়েছে।
 
 
ভোটার তালিকার বিশেষ সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সিজেপির আন্দোলন ঠেকাতে যন্তর মন্তরসহ পুরো রাজধানী দিল্লি অবরুদ্ধ করে রাখে কেন্দ্রীয় সরকার। আন্দোলনকারীরা যাতে যন্তর মন্তরে যেতে না পারেন, সেজন্য ৪৫টি মেট্রোস্টেশন, বিভিন্ন রাজ্য থেকে দিল্লিগামী ট্রেন, বাসসহ বিভিন্ন পরিবহন চলাচল বন্ধ করে দেয়। যন্তর মন্তরের আশপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেয়।
 
 
গতকাল শনিবার ভোরে দিল্লির উপকণ্ঠে গুরুগ্রামের সেক্টর ৫৬-এর বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ।
 
 
পুলিশের এক কর্মকর্তা বার্তা সংস্থা পিটিআইয়ের কাছে দাবি করেন, পুনরায় যন্তর মন্তরে যাওয়ার চেষ্টা করলে তাঁকে আবার আটক করা এবং এর  বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
 
 
পুলিশ হেফাজত থেকে বাড়ি ফেরার পর সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে ধ্রুব রাঠি লিখেছেন, ‘আমাকে গ্রেপ্তার বা আটক করা হয়নি, আমাকে অপহরণ করা হয়েছিল। আপনাদের সমর্থনের জন্য ধন্যবাদ, পুরো ঘটনাটি এখানে তুলে ধরলাম।’
 
 
সিজেপি ‘এক্স’-এ এক পোস্টে অভিযোগ করেছে, শনিবার সকাল ৮টায় সাধারণ পোশাকে প্রায় ৫০ জন পুলিশ সদস্য রাঠির বাড়ি থেকে তাকে আটক করে।
 
পূর্বকোণ/ঐশী

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট