চট্টগ্রাম রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

আজ আন্তর্জাতিক কন্যাশিশু দিবস

অনলাইন ডেস্ক

১১ অক্টোবর, ২০২৬ | ১২:১৭ অপরাহ্ণ

কন্যাশিশুদের অধিকার সুরক্ষার বার্তা নিয়ে আজ রবিবার ১১ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হচ্ছে আন্তর্জাতিক কন্যাশিশু দিবস।

২০১২ সালে যাত্রা শুরু করা এই দিবসটি আজ বিশ্বব্যাপী কন্যাদের এগিয়ে যাওয়ার অন্যতম অনুপ্রেরণা। প্রতি বছরের মতো এবারও কন্যাশিশুদের অধিকার প্রতিষ্ঠা, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং বৈষম্য দূর করার লক্ষ্য নিয়ে বিশ্বজুড়ে দিবসটি পালিত হচ্ছে। এ উপলক্ষে বিভিন্ন দেশে সভা, সেমিনারসহ নানা কর্মসূচি নেওয়া হয়েছে।

 

২০২৬ সালের আন্তর্জাতিক কন্যাশিশু দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘এন্ড চাইল্ড ম্যারেজ অ্যান্ড ইনভেস্ট ইন গার্লস রাইটস’। অর্থাৎ, ‘বাল্যবিবাহ বন্ধ করুন এবং মেয়েদের অধিকার সুরক্ষায় বিনিয়োগ করুন’।

এ বছরের প্রতিপাদ্যে বাল্যবিবিাহ বন্ধের পাশাপাশি কন্যাশিশুদের সার্বিক বিকাশে বিনিয়োগের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, সামাজিক সুরক্ষা জোরদার, নিরাপত্তা নিশ্চিত করা এবং নেতৃত্বের বিকাশে সুযোগ তৈরি করা। একই সঙ্গে নিজেদের ভবিষ্যৎ নির্ধারণে মেয়েদের অধিকার প্রতিষ্ঠার বিষয়টিও গুরুত্ব পেয়েছে।

আন্তর্জাতিকভাবে কন্যাশিশু দিবস পালনের মূল লক্ষ্য হলো কন্যাশিশুদের অধিকার সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করা, লিঙ্গবৈষম্য দূর করা এবং তাদের আত্মবিশ্বাস ও নেতৃত্ব বিকাশে উৎসাহিত করা।

জাতিসংঘ সাধারণ পরিষদে ২০১১ সালের ১৯ ডিসেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে গৃহীত এক প্রস্তাবের মাধ্যমে দিবসটি ঘোষণা করা হয়। ২০১২ সালের ১১ অক্টোবর থেকে দিবসটি বিশ্বব্যাপী পালন করা হচ্ছে।’

পূর্বকোণ/মিফতা

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট