সৌদি আরবে প্রাণঘাতী হামলার ঘটনাকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ইয়েমেনের ইরানসমর্থিত হুথি বিদ্রোহীদের ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৮ জনের প্রাণহানির পর দেশটির বিরুদ্ধে সামরিক অভিযানে যোগ দেওয়ার বিষয়টি যুক্তরাষ্ট্র ‘বিবেচনা করছে’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এ ধরনের প্রাণঘাতী হামলার ঘটনা ‘গ্রহণযোগ্য নয়’।
গতকাল শনিবার (১০ অক্টোবর)সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে চালানো হামলায় অন্তত ১২ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হয়েছেন। নিহত ব্যক্তিদের মধ্যে দুজন বাংলাদেশি আছেন বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ।এ হামলার জন্য ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে।
গতকাল ট্রাম্প সাংবাদিকদের বলেন, এ হামলার পরিপ্রেক্ষিতে তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে কথা বলবেন।
ট্রাম্প বলেন, ‘সৌদি আরবে যা ঘটেছে, তা গ্রহণযোগ্য নয়।’
সৌদিতে হামলার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।
গতকাল সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে মার্কো রুবিও লিখেছেন, সৌদি আরবে সাম্প্রতিক হামলাগুলোর তীব্র নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। এই নিন্দনীয় হামলাগুলো নিরপরাধ বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম অবজ্ঞার প্রকাশ। এগুলো এখনই বন্ধ হতে হবে।
পরিস্থিতি বিবেচনায় রিয়াদের মার্কিন দূতাবাস একটি নিরাপত্তা সতর্কতা জারি করে আমেরিকান নাগরিকদের শনিবার থেকে কিং খালিদ বিমানবন্দর ও এর আশেপাশের এলাকা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে। দূতাবাসের ওয়েবসাইটে বলা হয়েছে, ‘মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, আকাশসীমা বন্ধ হওয়া এবং যাতায়াতে বিঘ্ন ঘটার বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা সরাসরি এয়ারলাইনস এবং বিমানবন্দরের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা যাচাই করার সুপারিশ করছি।’
পূর্বকোণ/মিফতা


















