চট্টগ্রাম শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

ইরানে বড় ধরনের হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

৯ অক্টোবর, ২০২৬ | ১১:২৯ অপরাহ্ণ

ইরানের বিরুদ্ধে পুনরায় বড় ধরনের সামরিক অভিযান পরিচালনার জন্য মার্কিন সামরিক বাহিনী তিন দিনব্যাপী হামলার পরিকল্পনা প্রস্তুত করেছে বলে দ্য নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প পুনরায় যুদ্ধ শুরু করার বিষয়ে এখনো দ্বিধা প্রকাশ করছেন এবং পরিকল্পনাগুলোয় ভেটো দিয়ে আসছেন।
 
 প্রতিবেদনে জানানো হয়েছে, ট্রাম্পের নির্দেশেই পেন্টাগন এই পরিকল্পনা সাজিয়েছে। গত শুক্রবার ক্যাম্প ডেবিডে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে দেশের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তারা এটি নিয়ে আলোচনা করেন। 
 
এই পরিকল্পনার মূল লক্ষ্য হলো ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভান্ডার, যা ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুদ্ধের পর থেকে আবার গুছিয়ে নিয়েছে। এছাড়া ইরানের জ্বালানি কেন্দ্র, সামরিক সদর দপ্তর এবং পারমাণবিক স্থাপনাগুলোও সম্ভাব্য লক্ষ্যের তালিকায় রয়েছে।
 
মধ্যপ্রাচ্যে বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি বিমানবাহী রণতরি অবস্থান করছে এবং শিগগিরই তিনটি রণতরি জোগ হতে যাচ্ছে। পেন্টাগন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের নির্দেশে ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার, জ্বালানি অবকাঠামো এবং সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে একটি সংক্ষিপ্ত ও তীব্র অভিযানের পরিকল্পনা তৈরি করেছে, যা গত শুক্রবার ক্যাম্প ডেভিডে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে অনুষ্ঠিত বৈঠকে আলোচিত হয়।
 
ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন, ৩ নভেম্বরের মার্কিন মধ্যবর্তী নির্বাচনের আগে তেহরানে কোনো আক্রমণ চালানো হবে না এবং দুই দেশের মধ্যে কূটনৈতিক আলোচনা চলছে। মার্কিন কর্মকর্তারা জানান, মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনায় অগ্রগতি হলেও পরমাণু কর্মসূচি নিয়ে দরকষাকষির ক্রম নির্ধারণ নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়ে গেছে।
 
গত সেপ্টেম্বর থেকে ইরান লোহিত সাগর ও পারস্য উপসাগরে অন্তত ১৩টি জাহাজে হামলা চালিয়েছে, তবে যুক্তরাষ্ট্র বড় ধরনের কোনো সামরিক জবাব দেয়নি। তা সত্ত্বেও মার্কিন সামরিক কমান্ড জানিয়েছে, থিওডোর রুজভেল্ট, জর্জ এইচ ডব্লিউ বুশ এবং জর্জ ওয়াশিংটন নামের তিনটি বিমানবাহী রণতরি অক্টোবর মাসের শেষ নাগাদ মধ্যপ্রাচ্যে অবস্থান নেবে, যার সঙ্গে থাকবে ২০ হাজারের বেশি সেনাসদস্য।
 
 
পূর্বকোণ/মিফতা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট