চট্টগ্রাম বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

সর্বশেষ:

রসায়নে নোবেল পেলেন জাপান ও ফ্রান্সের দুই বিজ্ঞানী

অণুর দর্পণ রহস্যের সমাধান করে রসায়নে নোবেল দুই বিজ্ঞানীর

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর, ২০২৬ | ৪:৩১ অপরাহ্ণ

চলতি বছর রসায়নে নোবেলে পেয়েছেন ফ্রান্স ও জাপানের দুই বিজ্ঞানী। অপ্রতিসম জৈব সংশ্লেষণে নন-লিনিয়ার ইফেক্ট ও অটোক্যাটালাইসিস আবিষ্কারের জন্য তাদের এই পুরস্কার দেওয়া হয়েছে। বিজয়ীরা হলেন, ফ্রান্সের হেনরি বি কাগান ও জাপানের কেনসো সোয়াই।

 

বুধবার (৭ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেলে সুইডেনের স্টকহোমে রয়াল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস বিজয়ীদের নাম ঘোষণা করেন। সংবাদ বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বিজয়ীরা রসায়নকে একটি নির্দিষ্ট ‘মিরর ইমেজ’ বা দর্পণ প্রতিবিম্ব বেছে নেওয়ার পথ দেখিয়েছেন।

 

অ্যামিনো অ্যাসিডের মতো কিছু অণুর দুটি ভিন্ন রূপ বা ভ্যারিয়েন্ট আছে। এই রূপ দুটি মূলত একে অপরের আয়নায় পড়া প্রতিবিম্ব বা উল্টো রূপের মতো। তবে বিস্ময়ের বিষয় হলো, যেকোনো জীবন্ত প্রাণী বা জীবের কোষে এ দুটি প্রতিবিম্বের কেবল একটি রূপই বিদ্যমান থাকে।

 

কীভাবে এ ধরনের রাসায়নিক অপ্রতিসাম্য বা ‘কেমিক্যাল অ্যাসিমেট্রির’ উদ্ভব হলো, তা দীর্ঘকাল ধরেই রসায়নবিদদের কাছে একটি বড় রহস্য হয়ে ছিল। অবশেষে জটিল ধাঁধার সমাধান আবিষ্কার করেছেন এই দুই বিজ্ঞানী।

 

১৯০১ সালের পর থেকে ১১৭ বার রসায়নে নোবেল দেওয়া হয়েছে, পেয়েছেন ১৯৮ ব্যক্তি। দুইবার পেয়েছিলেন যুক্তরাজ্যের ফ্রেডরিক স্যাঙ্গার ও যুক্তরাষ্ট্রের ব্যারি শার্পলেস।

পূর্বকোণ/প্রান্ত

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট