সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। বুধবারে (৭ অক্টোবর) দেওয়া এক বিবৃতিতে তারা এই নির্দিষ্ট বিমানবন্দরটিকে লক্ষ্য করে বারবার চালানো ক্ষেপণাস্ত্র বর্ষণের অংশ হিসেবে এই হামলার কথা জানায়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানান, রিয়াদের বাদশাহ খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে একাধিক ড্রোন হামলা চালানো হয়েছে।আঘাতটি নিখুঁত ছিল এবং এর ফলে বিমানবন্দরে বিমান চলাচল ব্যাহত হয়েছে এবং সামরিক ঘাঁটির ক্ষতি হয়েছে।
পৃথক এক বিবৃতিতে সারি দাবি করেন, জিজানের দাগারির ও আল-মাওসিম এবং আসিরের আকিফা সামরিক শিবির লক্ষ্য করেও বিপুলসংখ্যক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছোড়া হয়েছে।
পূর্বকোণ/মিফতা


















