চট্টগ্রাম শনিবার, ০৩ অক্টোবর, ২০২৬

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত

গাজায় ইসরায়েলি বিমান হামলায় ৫ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

৩ অক্টোবর, ২০২৬ | ১০:৩৮ পূর্বাহ্ণ

গাজার একটি অ্যাপার্টমেন্ট ভবনে ইসরায়েলি বিমান হামলায় পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। শনিবার (৩ অক্টোবর) ভোরে এ হামলা চালানো হয় বলে স্থানীয় স্বাস্থ্য ও বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
 
এ ঘটনায় ইসরায়েলি বাহিনীর কোনো তাৎক্ষণিক মন্তব্য মেলেনি। গত বছর যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি হলেও মূল কয়েকটি বিষয়ে দুপক্ষ একমত হতে পারেনি।
 
একদিকে হামাসকে নিরস্ত্র করা ও অন্যদিকে গাজা থেকে ইসরায়েলি সৈন্য প্রত্যাহারের শর্ত নিয়ে বিরোধ থেকে যায়। ইসরায়েলের দাবি, হামাস যুদ্ধবিরতি ভেঙে পুনরায় অস্ত্র জমাচ্ছে এবং হামলার চেষ্টা করছে। যার জবাবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজায় হামলা জোরদার করা হয়েছে। অন্যদিকে হামাস এসব অভিযোগ অস্বীকার করে পাল্টা দাবি করেছে যে, ইসরায়েল নিজেই শান্তি চুক্তি ক্ষুণ্ন করছে।
 
স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, গত বছরের যুদ্ধবিরতির পর থেকে ইসরায়েলি হামলায় গাজায় ১ হাজার ৪০০-এর বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। একই সময়ে গাজায় স্বাধীনতাকামী গোষ্ঠীর হামলায় তাদের চারজন সৈন্য নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরায়েল।
 
সূত্র: রয়টার্স
 
পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট