মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘খুব শিগগিরই’ ইরান যুদ্ধে জয়ী হবে। পাশাপাশি তিনি জানিয়েছেন, মার্কিন কর্মকর্তারা ইরান যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টায় থাকা মধ্যস্থতাকারীদের সঙ্গে কথা বলেছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ডনের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ‘আমার বিবেচনায় আমরা জিততে যাচ্ছি, এটি যেকোনো একভাবেই বাস্তবায়িত হবে। এই যুদ্ধ বেশ দ্রুত শেষ হতে চলেছে।’
মার্কিন প্রেসিডেন্ট আরও দাবি করেন, যুক্তরাষ্ট্র যুদ্ধে জয়লাভ করার পর বিশ্ববাজারে জ্বালনি তেলের দাম দ্রুত কমে যাবে। সূত্র: ডন
পূর্বকোণ/ইবনুর

















