চট্টগ্রাম শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ নিহত ১৪ 

আবাসিক এলাকায় আছড়ে পড়ল বিমান, দুই জেনারেলসহ নিহত ১৪ 

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:২৯ পূর্বাহ্ণ

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের (ডিআরসি) দক্ষিণ-পশ্চিমাঞ্চলে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে দুই জেনারেলসহ ১৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দেশটির সামরিক বাহিনী এ তথ্য জানিয়েছে।

 

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কিকউইট শহর থেকে রাজধানী কিনশাসায় যাওয়ার পথে বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

এরপর এটি কোয়াঙ্গো প্রদেশের কেঙ্গে এলাকায় জরুরি অবতরণের চেষ্টা করে।

কিন্তু সেখানে কোনো রানওয়ে না থাকায় বিমানটি একটি আবাসিক এলাকায় আছড়ে পড়ে।
কঙ্গো সামরিক বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল এফোমি একেনগে এবং কোয়াঙ্গোর ডেপুটি গভর্নর রেমি সাকি বোকিন্দা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, বিমানে থাকা সবাই নিহত হয়েছেন।
বিমানটিতে আগুন ধরে যাওয়ায় ১২ জনের মরদেহ শনাক্ত করার উপায় ছিল না।

পাইলটের মরদেহ বিমানের ধ্বংসাবশেষের বাইরে পাওয়া যায়।
নিহতদের মধ্যে সেনাবাহিনীর কর্মকর্তা ছাড়াও সরকারি প্রতিনিধিদল ও কয়েকজন বেসামরিক নাগরিক ছিলেন।

দুর্ঘটনার মূল কারণ জানতে এরই মধ্যে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

মধ্য আফ্রিকার খনিজসমৃদ্ধ দেশ কঙ্গোতে দীর্ঘদিন ধরে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে দেশটির সেনাবাহিনী।

পূর্বকোণ/রাকিব 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট