বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের দেওয়া জন্মদিনের শুভেচ্ছা বার্তার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে প্রধানমন্ত্রী তারেক রহমান লিখেছেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা। জন্মদিনে আপনার জন্য রইল অনেক শুভকামনা। ভারতের জনগণের প্রতি আপনার নিবেদিত সেবার পথচলা সব সময় সুস্বাস্থ্য ও প্রফুল্লতার সঙ্গে অব্যাহত থাকুক।’
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এই তথ্য জানিয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পোস্টেও নরেন্দ্র মোদির ছবি সংবলিত কার্ড প্রকাশ করে তাঁকে প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানোর বার্তা তুলে ধরা হয়েছে।
নরেন্দ্র মোদী এক্স হ্যান্ডেলে বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনার উষ্ণ শুভেচ্ছার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার সদয় কথাগুলোর আমি গভীরভাবে প্রশংসা করি।
১৯৫০ সালের ১৭ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার তার ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। অন্যান্য বিশ্বনেতারাও তার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন।
পূর্বকোণ/মিফতা
















