মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহে বড় ধরনের বিঘ্ন ঘটার আশঙ্কা কিছুটা কমায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও কমেছে।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ব্রেন্ট ক্রুড ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১.২৪ ডলার বা ১.২ শতাংশ কমে ১০৪.৫৯ ডলারে নেমে আসে। একই সময়ে মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ফিউচারসের দাম ব্যারেল প্রতি ১.১৪ ডলার বা ১.১ শতাংশ কমে ১০১.২৯ ডলারে এসে পৌঁছায়।
আগের দিনের ধারাবাহিকতায় দামের এই পতন দেখা গেল, যেখানে বুধবার উভয় আন্তর্জাতিক সূচকেই তেলের দাম ব্যারেল প্রতি প্রায় ৩ ডলার করে কমেছিল।
সূত্র: আল জাজিরা
পূর্বকোণ/ইবনুর
















