চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের দিকে, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার দাবি ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ শেষের দিকে, তেহরানের সঙ্গে সরাসরি আলোচনার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

১৭ সেপ্টেম্বর, ২০২৬ | ১১:৫২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ সমাপ্তির পথে এবং এ নিয়ে তেহরানের সঙ্গে সরাসরি আলোচনা হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

 

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ট্রাম্প সাংবাদিকদের বলেছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের যুদ্ধ ‌‌‘শেষের দিকে’।

 

একইসঙ্গে তিনি দাবি করেছেন, একটি সম্ভাব্য চুক্তি নিয়ে ওয়াশিংটন তেহরানের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছে। ইরানি পক্ষের কাছ থেকে কোনো খবর পেয়েছেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেন, তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে ‘সরাসরি’ কথা বলেছেন।

 

ইরান একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী বলেও দাবি করেন তিনি। ট্রাম্পের এই মন্তব্য সাম্প্রতিক সময়ে সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত, তার প্রশাসন প্রায় সাত মাসের সংঘাত থেকে বেরিয়ে আসার সম্ভাব্য কূটনৈতিক পথ দেখতে পাচ্ছে। যদিও চূড়ান্ত চুক্তি বা যুদ্ধবিরতির কোনো ঘোষণা এখনও আসেনি।

 

সূত্র: আল-জাজিরা ও গালফ নিউজ

 

পূর্বকোণ/ইবনুর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট