চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

ইউনিসেফ অপুষ্টিতে ভারতে প্রতিবছর ৬৯ শতাংশ শিশুর মৃত্যু

২০ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতে প্রতি বছর অপুষ্টির কারণে অন্তত ৬৯ শতাংশ শিশুর মৃত্যু হয়। যাদের বয়স পাঁচ বছরের নিচে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের প্রতিবেদনে চাঞ্চল্যকর এই খবর জানানো হয়েছে।

শিশুমৃত্যু নিয়ে শিউরে ওঠার মতো আরও কিছু তথ্য দিয়েছে সংস্থাটি। ইউনিসেফ তাদের ‘দ্য স্টেট অব দ্য ওয়ার্ল্ডস চিলড্রেন-২০১৯’ শীর্ষক প্রতিবেদনে আরও জানিয়েছে, ভারতের মাত্র ২১ শতাংশ শিশুর খাদ্য তালিকায় সুষম খাবার রয়েছে। পুষ্টির অভাবে অধিকাংশ শিশুই নানা ধরনের জটিল রোগে ভোগে।

সেই তালিকায় হাইপারটেনশন, কিডনির জটিল সমস্যাসহ প্রাপ্তবয়স্কদের আরও নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে সেসব শিশু। সেই নিরিখে বিচার করলে ভারতীয় নারীদের স্বাস্থ্যের অবস্থা আরও খারাপ। কারণ ইউনিসেফের প্রতিবেদন বলছে, ভারতে প্রতি দুজন নারীর মধ্যে একজন রক্ত স্বল্পতায় ভোগেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট