চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব এ পরিকল্পনা সংবিধান বিরোধী : ওয়াইসি

২০ অক্টোবর, ২০১৯ | ২:০৮ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : ভারতের মজলিশ-ই-ইত্তেহাদুল-মুসলেমিন প্রধান ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি এমপি বলেছেন, মুসলিমদের বাদ দিয়ে সবাইকে নাগরিকত্ব দেয়ার যে কথা বলা হচ্ছে তা আইন ও সংবিধান বিরোধী। গত শুক্রবার সন্ধ্যায় মহারাষ্ট্রের আওরঙ্গাবাদে এক সমাবেশে ভাষণ দেয়ার সময় তিনি ওই মন্তব্য করেন।

ওয়াইসি বলেন, ‘বিজেপি শাসন ক্ষমতায় রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, মুসলিম বাদে সবাইকে নাগরিকত্ব দেয়া হবে। কিন্তু এর উদ্দেশ্য কী? এটা কী ভারতীয় সংবিধানের ১৪ ধারা সমতার অধিকার বিরোধী নয়? এটা কী বৈষম্য নয়? এটা আমাদের সংবিধানের ১৫ ধারা বিরোধী, মৌলিক অধিকারবিরোধী।

বিজেপি সরকার কী বার্তা দিতে চাচ্ছে? বিজেপি বলছে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অমুসলিমরা যদি সেখানে নির্যাতনের শিকার হয় এখানেই তো তারা আসবেন। কিন্তু আমরা তাদেরকে জিজ্ঞেস করতে চাই এখানকার মুসলিমদের আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশের বিষয়ে কী করার আছে?
আমাদের চিন্তা ভাবনায় কখনও পাকিস্তান নিয়ে ভাবি না। আফগানিস্তানকে নিজেদের অংশ বলে মনে করি না। বাংলাদেশের সঙ্গে আমাদের সম্পর্ক কী থাকতে পারে আপনারা বলুন। আপনারাই তো পাকিস্তানকে দু’ভাগে বিভক্ত করেছেন এবং বাংলাদেশ তৈরি করেছেন।

আপনারা বানিয়েছেন। কিন্তু আমাদের কেন এসব নিয়ে প্রশ্ন করা হচ্ছে? আমাদের উপরে কেন সন্দেহ করা হয়? ৭০ বছর হয়েছে দেশ স্বাধীন হয়েছে কিন্তু এদের চিন্তাভাবনা দেখুন। পাকিস্তানের সঙ্গে আমাদের কী সম্পর্ক থাকতে পারে আপনারা বলুন?’

তিনি বলেন, ‘আপনারা জাতীয় নাগরিকপঞ্জি এনআরসি কার্যকর করবেন? কেন আপনারা এনআরসি কার্যকর করবেন?

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট