চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

বাক-স্বাধীনতা নিশ্চিতে জুকারবাগের প্রতিশ্রুতি

১৯ অক্টোবর, ২০১৯ | ১:৫৪ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনাল ডেস্ক : বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুকে আমেরিকার প্রত্যেক নাগরিকের বাক-স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতি দিয়েছেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী মার্ক জুকারবার্গ। গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ে এক উন্মুক্ত আলোচনায় ৩৫ বছরের মার্ক জুকারবার্গ অংশগ্রহণ করেন।

সম্প্রতি আমেরিকায় ফেসবুকে বিভিন্ন ভুয়া রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের অভিযোগ ওঠেছে। এ বিষয়ে মার্ক জুকারবার্গ বলেন, ‘‘ফেসবুকে কোন রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারের আগে বিবেচনা করা হবে। তার একক পরামর্শে কোন কিছু পাল্টানো সম্ভব না। প্রতিষ্ঠান যা লাভজনক মনে করবে, সেটাই চূড়ান্ত সিদ্ধান্ত হবে। কোন রাজনৈতিক বা গণতান্ত্রিক সংবাদ এর ওপর নিসেধাজ্ঞা আরোপের দাবি অযৌক্তিক।’’ বর্তমানে বিশ্বের প্রায় দুই’শ কোটির বেশি মানুষ ফেসবুক ব্যবহার করে। কিন্তু এখনও বিশ্বের অন্যতম জনবহুল দেশ চীনে ফেসবুক তাদের কর্মকা- পরিচালনা করতে পারে না। মূলত কঠোর বিধি-নিষেধ এর কারণে চীনে ফেসবুক চালু সম্ভব হচ্ছে না বলেও জানান জুকারবার্গ। তবে কীভাবে চীনে ফেসবুক চালু করা সম্ভব হয় তা নিয়ে ফেসবুক কর্তৃপক্ষ চিন্তা করছে।

এই প্রসঙ্গে মার্ক জুকারবার্গ বলেন, ‘‘চীনে ফেসবুক চালু করতে আমি আগ্রহী।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট