চট্টগ্রাম রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সর্বশেষ:

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন

অনলাইন ডেস্ক

২১ নভেম্বর, ২০২৬ | ৭:৩৪ অপরাহ্ণ

বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধরনের পতন হয়েছে। এক দিনেই দাম কমেছে ১ শতাংশের বেশি। এতে গত ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে মূল্যবান এই ধাতুর দাম।

শুক্রবার (২০ নভেম্বর) প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে আসে। সুদের হার বাড়ার আশঙ্কা, শক্তিশালী ডলার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে দরপতনের প্রভাবে মূল্যবান এই ধাতুর দাম কমছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, শুক্রবার দিনের একপর্যায়ে প্রতি আউন্স স্বর্ণের দাম কমে ৩ হাজার ৫০২ ডলার ৪৯ সেন্টে নেমে আসে। পরে বাংলাদেশ সময় শনিবার (২১ নভেম্বর) রাত ২টা ২৫ মিনিটে স্পট গোল্ডের দাম দাঁড়ায় ৩ হাজার ৫১৪ ডলার ৮ সেন্টে। আগের দিনের তুলনায় এ দাম ৩ শতাংশ কম।

এ নিয়ে টানা পাঁচ কার্যদিবস স্বর্ণের দাম কমল। চলতি সপ্তাহে এখন পর্যন্ত বিশ্ববাজারে স্বর্ণের দাম কমেছে প্রায় ৯ দশমিক ৪ শতাংশ। গত ২০ মার্চ শেষ হওয়া সপ্তাহের পর এটিই সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন। অন্যদিকে, ডিসেম্বর মাসে সরবরাহের জন্য যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ৪ দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৫১৫ ডলার ৪০ সেন্টে স্থির হয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও ১ দশমিক ৫ শতাংশ কমে প্রতি আউন্স ৩ হাজার ৬৮৫ দশমিক ৫০ ডলারে লেনদেন শেষ করেছে।

এদিকে শুধু স্বর্ণ নয়, অন্যান্য মূল্যবান ধাতুর দামও কমেছে। শুক্রবার রুপার দাম ৪ দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪০ ডলার ৯৯ সেন্টে নেমেছে। প্লাটিনামের দাম কমেছে ৩ দশমিক ৪ শতাংশ, আর প্যালাডিয়ামের দাম কমেছে ২ দশমিক ১ শতাংশ।

 

পূর্বকোণ/মিফতা/পারভেজ

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট