প্রথমবারের মতো ঢাকায় আয়োজিত হলো ‘ভারত বাংলাদেশ ফিল্মস অ্যাওয়ার্ড’ (বিবিএফএ)। গত সোমবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে জাঁকালো এ আয়োজনে দুই বাংলার নির্বাচিত সেরা তারকাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয়।
বাংলাদেশের বসুন্ধরা গ্রুপ ও ভারতের ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার উদ্যোগে এবং টিএম ফিল্মসের নিবেদনে এ পুরস্কার প্রদান অনুষ্ঠানে ভারতের বছরের জনপ্রিয় নায়িকা ক্যাটাগরিতে ঋতুপর্ণা সেনগুপ্ত ও বাংলাদেশের পরীমনি পুরস্কার পেয়েছেন। আর বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন শাকিব খান ও ভারতের জিৎ।
পুরস্কারের এ আসরে শ্রেষ্ঠ পরিচালক নির্বাচিত হয়েছেন বাংলাদেশের নাসির উদ্দিন ইউসুফ ও ভারতের সৃজিত মুখার্জি।
বাংলাদেশি সেরা সিনেমা ‘দেবী’ ও ভারতের ‘নগর কীর্তন’। জনপ্রিয় সিনেমা বাংলাদেশের ‘পাসওয়ার্ড’ ও ভারতের ‘দুর্গেশগড়ের গুপ্তধন’। এছাড়া সেরা অভিনেত্রী হয়েছেন বাংলাদেশের জয়া আহসান ও ভারতের পাওলি দাম। সেরা অভিনেতা বাংলাদেশের সিয়াম আহমেদ ও ভারতের প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সেরা চিত্রনাট্যকার পুরস্কারে ভূষিত হন বাংলাদেশের ফেরারী ফরহাদ ও ভারতের পরমব্রত চট্টোপাধ্যায়। সেরা সংগীত পরিচালক বাংলাদেশের হৃদয় খান ও ভারতের বিক্রম ঘোষের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বাংলাদেশের সেরা গায়ক (পুরুষ) ইমরান মাহমুদুল ও ভারতের অনির্বাণ ভট্টাচার্য। সেরা গায়িকা (নারী) বাংলাদেশের পক্ষে যৌথভাবে সোমনুর মনির কোনাল ও ফাতেমাতুজ জোহরা ঐশী এবং ভারতের নিকিতা নন্দী। সেরা পার্শ্ব-অভিনেতা বাংলাদেশের ইমন মাহমুদুল ও ভারতের অর্জুন চক্রবর্তী। সেরা পার্শ্ব-অভিনেত্রী বাংলাদেশের জাকিয়া বারী মম ও ভারতে সুদীপ্তা চক্রবর্তী। বিশেষ জুরি পুরস্কার পেয়েছেন বাংলাদেশের


















