নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় চট্টগ্রামের সীতাকুণ্ডে ৩১ জেলেকে আটক করে ১ লাখ ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে ২০০ কেজি ইলিশসহ অন্যান্য সামুদ্রিক মাছ। বুধবার (৩০ অক্টোবর) দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কে.এম রফিকুল ইসলাম। উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল উদ্দিন চৌধুরী জানান, ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ মাছ আহরণ, পরিবহন, মজুদ, বিপণন ও বিনিময় নিষিদ্ধের প্রেক্ষিতে […]