কক্সবাজারের চৌফলদণ্ডী ইউনিয়নের শীর্ষ সন্ত্রাসী জিয়াবুল হক জিয়াকে (৪০) গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন (র্যাব)-১৫। বুধবার (৬ নভেম্বর) রাতে রামু থানার পূর্ব রাজারকুল এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিয়াবুল হক চৌফলদণ্ডী ইউনিয়নের পশ্চিম মাঝেরহাট পাড়ার বাসিন্দা এবং ভূমি দখল, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রসহ ৪৪টিরও বেশি মামলার পলাতক আসামি। র্যাব সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা বাহিনীর গ্রেপ্তার এড়াতে দীর্ঘদিন ধরে জিয়া বারবার নিজের অবস্থান পাল্টে আত্মগোপন করে চলছিল। সর্বশেষ তথ্যপ্রযুক্তির সহায়তায় র্যাব জানতে পারে, […]