পেকুয়ায় জায়কা নূর ফাউন্ডেশন বাংলাদেশ’র উদ্যোগে মৌলানা নুরুল হোছাইন চেয়ারম্যান স্মৃতি মেধা পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) উৎসবমূখর পরিবেশে ৬ষ্ট ওই মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ১২টি কক্ষে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এই পরীক্ষা নেয়া হয়। চকরিয়া ও পেকুয়ার ৭৩টি শিক্ষা প্রতিষ্ঠানের দ্বিতীয় থেকে সপ্তম শ্রেণির ৯১২ জন শিক্ষার্থীর মধ্যে ৮৫০ জন পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন সময়ে সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন অনুষ্ঠিত মেধা বৃত্তি পরিক্ষা পর্ষদের সভাপতি ও প্রধান নির্বাহী লায়ন মোহাম্মদ সাজ্জাদ […]