চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া ৬টি আগ্নেয়াস্ত্রসহ ৩ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-৭। তবে এসময় কাউকে গ্রেপ্তার করা যায়নি। রবিবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টায় চন্দনাইশ উপজেলার দক্ষিণ বরকল ইউনিয়নের বারৈপাড়ারটেক এলাকা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) শরীফ-উল-আলম জানায়, গত ৫ আগস্ট ছাত্র-জনতার বিজয় উল্লাসের সময় দুর্বৃত্তরা নগর এবং জেলার বিভিন্ন থানায় ভাংচুর, অগ্নিসংযোগ এবং আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ ছাড়াও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। লুট হওয়া এসব অস্ত্র উদ্ধারে র্যাব গোয়েন্দা […]