ফটিকছড়ির প্রাচীনতম ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান দাঁতমারা মঈনুল উলুম দাখিল মাদ্রাসায় সম্প্রতি অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৬ নভেম্বর) সকালে দাঁতমারা শিক্ষা কমপ্লেক্স মাঠে প্রাক্তন শিক্ষার্থীরা ও মাদ্রাসা কর্তৃপক্ষ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের উপসচিব মো. আবুল কালাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. মেজবাহ উদ্দিন, ভূজপুর থানার ওসি আরজুন আহমেদ, মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল কাইয়ুম, সাবেক উপজেলা চেয়ারম্যান নুর মুহাম্মদ […]