তুচ্ছ বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে আপন চাচার ছুরিকাঘাতে ভাতিজা মো. রাশেদ প্রকাশ রাসেল (২৩) নিহত হয়েছেন। শনিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড হাজী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রাসেল ওই এলাকার মৃত জামাল মিয়ার ছেলে। সে পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক। তার দেড় বছর বয়সী ও ৭ মাস বয়সী দুই ছেলে সন্তান রয়েছে। ঘাতক চাচা জালাল উদ্দিন (৪০)। তার পিতার নাম রাজা মিয়া। নিহত রাসেলের আরেক চাচা নাছির মিয়া জানান, […]