বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, এদেশে আমরা ধর্মীয় দিক থেকে সামঞ্জস্যপূর্ণ মন-মানসিকতায় বিশ্বাসী। এটাই শক্তি আর এই শক্তিকে ইসলামের শত্রুরা ভয়ংকরভাবে দেখে। এটিকে তারা নস্যাৎ করতে সবসময় চেষ্টা করে চলছে। এ জন্য আমাদের মাঝে রাজনৈতিক ও ধর্মীয় বিভাজন তৈরি করতে উঠে পড়ে লেগেছে। তারা আমাদের ছোটখাটো ভুলভ্রান্তি নিয়ে আমাদের মাঝে বিভাজন করার চেষ্টা করছে। দেশের বিরুদ্ধে এখনো দেশি-বিদেশি ষড়যন্ত্র অব্যাহত আছে। তাই ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাক […]