চট্টগ্রামের লোহাগাড়ার কৃতি সন্তান চট্টগ্রাম আদালতের এডভোকেট সাইফুল ইসলাম আলিফের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে সরকার। ঘটনার সাথে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন। শুক্রবার (২৯ নভেম্বর) সকালে উপজেলা চুনতি ইউনিয়নের ফারাঙ্গায় শহীদের নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত শেষে এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেছেন তিনি। ধর্ম উপদেষ্টা ড. আ.ফ.ম খালিদ হোসেন আরও বলেন, সাইফুল ইসলামকে যারা নৃশংসভাবে হত্যা করেছে তাদেরকে আইনের আওতায় আনতে […]