চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে রাজিব মোহাম্মদ রনি (২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় এই দুর্ঘটনা ঘটে। মৃত রনি জোরারগঞ্জ ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খিলমুরারী এলাকার বাসিন্দা। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে রাজিব মোহাম্মদ রনি ইস্পাত তৈরির বিএসআরএম থেকে উিউটি শেষে বাড়ি ফেরার পথে সোনাপাহাড় চেয়ারম্যান রোড এলাকায় ট্রেনে কাটা পড়ে। পরবর্তীতে স্টেশনের দায়িত্বরত কর্মকর্তারা পরিবারের কাছে লাশ উদ্ধার করে হস্তান্তর করেন। চিনকি আস্তানা রেলস্টেশন […]