কক্সবাজারের মহেশখালী উপজেলার ধলঘাটা ইউনিয়ন পরিষদে গ্রাম আদালত চলাকালে এক ইউপি সদস্যের অশ্লীল আচরণের ঘটনায় তোলপাড় সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী জানিয়েছেন, গত ২ জানুয়ারি ইউনিয়ন পরিষদে নিজের জমি সংক্রান্ত বিষয়ে অভিযোগ করতে গেলে ৬ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম বাঁশি তাকে গালিগালাজ করেন এবং সামনে লুঙ্গি খুলে ফেলেন। এই ঘটনায় আজ রবিবার (৫ জানুয়ারি) ক্ষুব্ধ হয়ে তানভীরুল মিরাজ রিপন জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযুক্ত ইউপি সদস্য এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। ভুক্তভোগী সংবাদকর্মী […]