কক্সবাজার রেলওয়ে স্টেশন থেকে চট্টগ্রামগামী একটি ট্রেনে এক রোহিঙ্গাকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজারের দুই সংবাদকর্মী অন্তর দে বিশাল ও জয় বৈদ্য তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। আটক রোহিঙ্গা যুবকের নাম মো. সৈয়দ (৪০)। তিনি উখিয়া কুতুপালং ক্যাম্প ৩, ৩৪ ব্লকের বাসিন্দা। তার কাছ থেকে একটি ভুয়া জাতীয় পরিচয়পত্র জব্দ করা হয়েছে। ট্রেনের যাত্রীরা জানান, সৈয়দের সাথে ৫ জন ছিল, যাদের মধ্যে তার ছেলেমেয়েও ছিল। তবে তাকে আটকের পর […]