বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে কক্সবাজার উপকূলে ঝড়ো হাওয়ার কবলে পড়ে দুর্ঘটনায় ৮টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৬ জন জেলের লাশ উদ্ধার করা হয়েছে এবং আরও শতাধিক নিখোঁজ রয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে আবহাওয়া অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারি আবহাওয়াবিদ আব্দুল হান্নান জানান, কক্সবাজার সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বলবৎ রয়েছে। এছাড়া অব্যাহত রয়েছে বর্ষণও। কক্সবাজারে গেল ২৪ ঘন্টায় ২৬২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গত ৪৮ ঘণ্টায় ৮টি মাছ ধরার ট্রলার ডুবেছে। এ […]