চট্টগ্রামের বোয়ালখালী পৌর এলাকায় অতর্কিত হামলায় আহত মনিরুল ইসলামের (৪৩) শারীরিক অবস্থা সংকটাপন্ন। করতে হবে অপারেশন। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ২৮ নম্বর ওয়ার্ডে গত এক সপ্তাহ ধরে চিকিৎসাধীন রয়েছেন। আহত মনিরুল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী ইউছুপ জানের বাড়ির মৃত হারুনের ছেলে। মনিরুলের ওপর অতর্কিত হামলার ঘটনায় গত ২৫ মে রাতে তার স্ত্রী রোজী আকতার বাদী হয়ে বোয়ালখালী থানায় ৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামীয় ৪-৫ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। এর […]