চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার মাইজভাণ্ডার দরবার শরীফ এলাকায় টয়লেটের মধ্যে পাওয়া গেল মো. আরমান (২৪) নামের এক যুবকের মরদেহ। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে দরবারে সুইপার কলোনির টয়লেট থেকে মরদেহ উদ্ধার করে ফটিকছড়ি থানা পুলিশ। নিহত আরমান কুমিল্লার লাকসাম উপজেলার মো. কামালের ছেলে এবং মাইজভাণ্ডার এলাকায় স্ত্রীসহ ভাড়া বাসায় থাকতেন। নিহতের স্ত্রী জান্নাত জানান, আমার স্বামী দরবারের সুইপারের কাজ করতো। গত তিন দিন ধরে আমার স্বামী নিখোঁজ ছিল। তাকে হত্যা করা হয়েছে। আমি এই হত্যাকাণ্ডের বিচার চাই। ফটিকছড়ি […]