চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার চাতরী ইউনিয়নের কৈনপুরা-মাস্টারহাট সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়। গ্রেপ্তাররা হলো- চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার তসলিম (৩৮) ও মো. নুরু উদ্দিন (৩২), পটিয়া উপজেলার আব্দুর রহিম (৩০) এবং বরগুনা জেলার মো. নয়ন (২২)। থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কৈনপুরা সড়কের মিনু মেম্বারের বাড়ির সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা করে পালিয়ে […]